সেইতো বাবা......
- আবু জাফর মহিউদ্দীন

যার হাত ধরে আমরা
আগে হাঁটতে শিখি।
"আরে ভয় পাচ্ছ কেন?
আমি তো আছি..."
এইতো বাবা.......।

নিজে পরিশ্রম করে
যে মানুষটি সন্তানের তরে
ভবিষ্যৎ গঠন করে
অকাতরে প্রাণ বিলিয়ে
সেইতো বাবা ..

হাজার শাসন সত্ত্বেও
একটি মিষ্টি স্নেহময় কন্ঠ
হাজার ঘাটতি থাকা সত্ত্বেও
মুখে হাসি নিয়ে দুরন্ত
চাহিদা মেটানো মানুষটি
সেইতো বাবা...

কঠোর পরিশ্রম করেও
বাসায় এসে সবার মুখে
যে মানুষটি আপনাকে হাসায়
শত সমস্যা লুকিয়েও
সেইতো বাবা... ।


১৪-১১-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১৪-১১-২০২৩ ১১:৩১ মিঃ

অনেক শ্রদ্ধা জানাই

১৪-১১-২০২৩ ১০:৪২ মিঃ

বাহ্ চমৎকার লিখেছেন। পাঠে মুগ্ধ হলাম।