স্বপ্নের রাজকন্যা
- আবু জাফর মহিউদ্দীন
আমার সাধের রাজকন্যা
সালাম তোমার তরে,
তোমার চরণে ভালোবাসা মোর
শুভেচ্ছা তার পরে।
তোমার স্মরণে মলিন বদনে
ফেলিয়াছি কত জল ,
সেই কথাটি বুঝাতে তোমার
করিয়াছি কত ছল।
যেই ফুল আমি বাসিতাম ভালো
তোমাকে দিলাম তাহা,
তোমারও জবাব দিলাম আজিকে
জানাইতে চেয়েছো যাহা ।
ফুলকে বন্ধু করিয়া গ্রহণ
করিও না অপমান,
তুমি যদি প্রিয় ভালোবাসো তারে,
দুঃখ হবে অবসান।
ফুলের জবাবে চাইনাকো ফুল
চাই এতোটুকু জল,
দিবে কি প্রিয়া ভালোবাসা মোর
যা জীবনের সম্বল।
২৪-১১-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।