জোনাকি পোকা
- আবু জাফর মহিউদ্দীন
ঝিকি-মিকি, ঝিকি-মিকি জোনাকী পোকা
মুচকি-মুচকি হাসি,
সন্ধ্যা ঘনিলে জ্বলে ঝোপের আরালে
তোমার বাতি রাশি।
আমি আকাশের দিকে চেয়ে দেখি
অযুত-নিযুত তারা,
আবার পৃথিবীর বুকে জোনাকি পোকার
দেখি আলোর ধারা।
তুমি আলোর পাখি তোমার পুচ্ছে
জ্বলে নীল আলোটা,
প্রাণ আলো নিয়ে জোৎস্না হয়ে
মিটাও মানব মনটা।
০৩-১২-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।