ভালোবাসার পরীক্ষা
- বেঞ্জিন বেঞ্জয়েট

ধরো আমি একটা ভুল করলাম
কি হিসেবে তা নিবে ?
অভিশাপ কি দিবে ?
নাকি ভুলটা হজম করবে চিবে ?

ধরো অকারণে মিথ্যে বললাম
ধরো সেটা তোমার হয়েছে জানা ,
আমাকে কি মিথ্যেবাদী ভাববে ?
নাকি বলবে আর যেন মিথ্যে বলোনা ।

ধরো তোমার খাবারটা খেয়ে ফেলেছি
ধরো তোমার পেটে ক্ষুধার আকুতি ,
রেগেমেগে আমার মাথায় বাড়ি দিবে ?
নাকি বলবে তোমার তৃপ্তিই আমার তৃপ্তি ।

ধরো অকারণে তোমায় মারলাম
ধরো তোমার হয়েছে ক্ষত বিক্ষত ,
কি করবে তখন আমাকে ?
আমাকে মারবে নাকি কাঁদবে অবিরত ?

ধরো আমি আর নেই ...
খুঁজে পাচ্ছ'না আমায় পাড়াতে পাড়াতে ,
আমার জন্য তখন অস্থির হবে কি ?
নাকি খুশি হবে আমি হারাতে ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026