একাকিনী বেশ ভাল আছি
- বেঞ্জিন বেঞ্জয়েট
রোদ্দুর কাছে চেয়েছিলেম একবিন্দু রোদ হাওলাদ ,
সে মোরে দিলো কাল শৈত্য, জানালো আহলাদ ।
মেঘের কাছে দিলেম দরখাস্ত একফোঁটা বৃষ্টির তরে ,
সে মোরে দিলো দমকা হাওয়া তিন খুঁটির কুঁড়েঘরে ।
আকাশের কাছে দিলেম চিঠি নীলিমার তরে ঘুরে ,
তাফতা পড়া তাপিনীকে দিলো তনূটা গেলো পুড়ে ।
সাগরের কাছে আবেদন করি সফিন মাখা কল্লোল,
সে মোরে দিলো তর্জন করি ঘরের টুঁই ভাসা জল ।
পাহাড়ের কাছে চাহি আর্তনাদে একটুস সবুজতা ,
জন্মান্তরে আছি প্রতিক্ষায়, হেরি শুধু তার নীরবতা ।
ধরণীতে যারে বড় গুণে মাপি , সে দিলোনা কিছু ,
মানুষের মতো অদ্ভুত প্রাণীর কাছে মাথা করবো কি নীচু ?
যে কী'না ব্যালেঞ্চ আর কলিজা-আত্মা ছাড়া ...,
যার এতো এতো আছে, তবু যেন যার ভাব সর্বহারা ,,
আমি চাইনা কিছু , চাইব না কিছু , মরবো প্রেমানাহারে,
একাকিনী আমি বেশ ভালো আছি ... জগত সংসারে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।