মানবিক খরা
- বেঞ্জিন বেঞ্জয়েট

গত তরশু একটা কবিতা লিখেছিলেম একপণে ,
অতি নগণ্য , তাও আবার ছোটলোকের কাহিনী ...,
সাড়ে তিনজনে লাইক করেছে, মন্তব্য একজনে ,
নিয়মতান্ত্রিকে পড়েছি বাঁধা, যেমন কচুপাতার পানি ।

চৌবাচ্চা ভরা দুগ্ধ ... নিয়মে বেঁধে ফেলাই যদি ,
মেখে দেই যদি তাতে এক বিন্দু অম্লতার ছিটা ...,
দুগ্ধটা দুগ্ধ রাখিবার তরে প্রয়াস করি যদি নিরবধি ,
রুধতে পারবো কি বিকিয়ে ঘর বাড়ী জমিন ভিটা ?

এক বিন্দু অম্লতা এক চৌবাচ্চা দুগ্ধ করে দিলো নষ্ট ,
আমার সারা জীবনের প্রচেষ্টা হয়ে গেলো ভ্রষ্ট ...,
আলো ভরা ধরা যেন হয়ে গেলো আঁধারের প্রকোষ্ঠ ,
বুঝেও যদি না বুঝে ধরার মানব, আমি তব তীব্র তুষ্ট ।

সবার ক্ষেত্রেই কি এমনই হয়, এক আকামেই শেষ ?
ভুয়া মতবাদে, ভুয়া আখলাকে গঠনতন্ত্র ভুয়া ধরায় ...,
এর বহিঃপ্রকাশ- মানব কুলের অন্তরে মিশ্রিত বিদ্বেষ ,
অন্তর প্রান্তর ফেটে চৌচির মানবিকতার তীব্র খরায় ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026