ছোটলোক
- বেঞ্জিন বেঞ্জয়েট

কারে বলে ছোটলোক ? কত প্রকার... জানিনা ,
দৈর্ঘ্য প্রস্থে ছোট হলেই কি ছোটলোক? মানিনা ।
আত্মজে ছোট হলে , সে'ই তো ছোটলোক ,
কিছু হতে বা 'না হতেই' করে সে শুধুই শোক ।
দিবার বেলায় পিছু থাকে, নিবার বেলায় আগে ,
দিবার বেলায় ডাকলে তারে আগেই সে ভাগে ।
আজব কিছু বুদ্ধি তার ঘুরপাক খায় দিনেরাতে ,
কলিজাপচা এ মানুষটি থাকতে চায়না সবার সাথে ।
সবাই থাকুক তার সনে, সে থাকবেনা কারো সন ,
সবাই তারে যত্নে রাখুক, সে করবেনা কাউকে যতন ।
সবাই দাতা হলেও সে নিজেকে ত্বরা করে সামাল ,
দান খয়রাতে মনের অবস্থা থাকে বড়ই নাজেহাল ।
সন্দেহ নামক শকুন পাখি সদাই তার মনে থাকে ,
একদিকেতে নজর দিলেই শকুনটা তারেই ডাকে ।
ঘটনা'টা এক বিষয়ে , শকুন নেয় তারে শ্মশানে ,
কে কিবা বলল তারে , থাকে শুধুই শকুনের টানে ।
একটুসের তরেই সে ফাল দিয়ে ওঠে লড়াইয়ে ,
একটুসে'ই শকুনের মতো যায় যেন সে হারায়ে ।
এমন করেই সারা জীবন চলে আপন খেয়ালে ,
আপনারে সে বদলায়না, ঘুণ ধরে কান্ত দেয়ালে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026