মরছি ধুঁকে ধুঁকে
- বেঞ্জিন বেঞ্জয়েট
জীবনের প্রথম সেদিন তোমার হাত দুটো ধরে ,
অনেক পথ চলেছিলুম আনন্দটাকে বুকে জড়ে ।
কি কোমল তোমার হাত দুটো !যেন হাড় ছাড়া ,
অস্ফুটে সেদিন কেঁদেছিল নীলাম্বরের ধ্রুবতারা ।
যেন ফাঁকা মাঠেই চলিছে বাসর নির্জনতায় ঘেরা ,
মশার কামড় পাইনি টের যেন শূন্যতার মশারী ছেঁড়া ।
এক এক করে কতইনা বলা হলো কথোপকথন ,
চন্দ্রিমাতে চাইলে সাজাতে বাসর মোদের মনের মতন ।
এক যুগ আমার বুক থেকে সরাবে না তোমার মাথা ,
এক যুগ নাকি ভোজন ছাড়াই থাকবে শুধু প্রেমে গাঁথা ।
বাঁচবে নাকি শুধু আমায় চুমু খেয়ে খেয়ে ...
তোমার নাকি এক যুগের ক্ষুধা মিটে যাবে আমাকে পেয়ে ।
সময়টা হুট করেই চলে গিয়েছিল পাইনি টের ,
আজ খুব মনে পড়ছে প্রিয়ে স্মৃতি গুলো সেদিনের ।
ওই যে দু'জন মিলিত হলাম , আর হল না দেখা ,
তবু বেঁচে আছি , তুমিও আছ ... সব কপালের লেখা ।
প্রেম শুধু প্রেম হয়েই থাকলো ... এলে না বুকে ,
তুমি কেমন আছ জানিনা প্রিয়ে তবে আমি মরছি ধুঁকে ধুঁকে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।