স্রেফ বালুচরে
- বেঞ্জিন বেঞ্জয়েট
দূর গগণে পবনের সাথে ভেসে বেড়ায় মোর পরিণয় ,
নীলিমার সাথে মিতালী করি বারে বারে হয় পরাজয় ।
মেঘের আঘাতে সিক্ত হয়ে দুরু দুরু কাঁপে সদা ,
শোণিত কণিকা জমাট বাঁধি কাঁদি ফিরিছে একদা ।
ফিরিয়া আসিছে ভুবনের তলে ঠাই নিয়েছে সাগরে ,
বারে বার তার চপল কল্লোল বুকেতে আঘাত করে ।
সয়ে সয়ে ঘাত বয়ে চলিছে অজানা কোন একখানে ,
হাঙ্গর আসি ভক্ষণের তরে পদ মোর ধরি টানে ।
কোন রকমে জীবন রুধি পাহাড়ে নিলেম ঠাই ...,
হেথায় যে শুধু জীন পরী ভূত , মানব তো কেহ নাই ।
মানবের তরে হন্যে হয়ে খুঁজে ফিরি ত্রিভুবন তল ,
মানব নামে ভুবন জুড়ে খিঁচিয়ে চলিছে দু'পায়া ছাগল ।
পরিণয় আমার বড় দিশেহারা , কার কাছে নিবে ঠাই ,
হেথায় সেথায় মানব আর মানব... শ্বাপদের গন্ধ পাই ।
জন্মান্তরে কাঁদিয়ে ফিরিছে তায় বঙ্গমাতার উজাড় ঘরে ,
স্বপ্ন যে শুধু স্বপ্নই থাকে বসত করিছে স্রেফ বালুচরে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।