কাটে দ্বীনের পরশ
- বেঞ্জিন বেঞ্জয়েট
পূজারীগণ করছে ভিড় আঁখিতে ঝরছে নীর
প্রতিমা বিসর্জন তরে ... ,
মাদলফাটা বজ্র ধ্বনি কানতালা ফাটে শুনি
মন বসে না পূজার ঘরে ।
প্রতিমার পিছন খানে সাধুগণ গাঁজা টানে
মারিফত গানের আসর ...,
মারিফতে খাজাবাবা... জিলানী মারহাবা
বাঁকি সব দ্বীনের দোসর ।
স্বর্গ মর্ত্যের সকল খবর জেনে যায় জবর
মুখে তার তিলোত্তমার হাসি ,
খাজাবাবার ধরিলে পা থাকবেনা পাপ মাপা
খাজার নামেই স্বর্গবাসী ।
জিলানীর নামে দানে কম্পন ওঠে আসমানে
তার নাম জপিলে হররোজ ,
মালাইকাত সব ভুলে বুকে তারে নিবে তুলে
স্বর্গেতে নিয়ে দিবে অমৃত ভোজ ।
সব শুনি ধরে মাথা মিলেনা হিসেব খাতা
হাদিস কোরআনে ঘাত মারে ,
জানিতে ইচ্ছে করে আদমগুলির বাক 'পরে
কিবা বিচার হতে পারে ।
এ কোন ধর্ম ব্যবসা কালিমাতে রাখে ঝাপসা
রতি নিরূপণে কুশম্ভুরস ,
আত্মার সনে বিধির লীলা ছিঁড়ে যায় হয়ে ঢিলা
কেটে যায় দ্বীনের পরশ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।