বিরহ আসে বৃষ্টিতে
- বেঞ্জিন বেঞ্জয়েট
বৃষ্টির সনে বিরহের নিবিড় সম্পর্ক
বৃষ্টি এলেই বিরহ আসে ... ,
বৃষ্টির সনে বিরহের দেখিনি বিতর্ক ,
উভয় উভয়কে খুব ভালবাসে ।
একদল বিরহ এসে ভর করে মনে ,
ভালবাসা জমায় নতুন করে ,
কাতরে উদাসে হারাই বৃষ্টির গুঞ্জনে ,
ভেসে চলি আবেগের হাত ধরে ।
যে প্রেম মোরে স্পর্শ করেনি কোনকাল,
তার তরে আজি পুরোই কাতর ,
সে প্রেমে হয়ে যাই পুরোপুরি মাতাল ,
বুকে বিঁধে যেন বেদনার শর ।
ভালবাসার সনে যেন আজন্মের আড়ি ,
হয়নি দেখা তারে খুব কাছ থেকে ,
তার হাত ধরতেই চলে গেছে ছাড়ি ,
পাইনি আর কভু তারে ডেকে ডেকে ।
এমন করেই চলছে দিন নিভৃতে কুটিরে ,
নির্জনতার বুকে বুক মিশে ,
বৃষ্টি এলেই সোনার হরিণ পানে ছুটি রে
যদিও ভরে মন বিষে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।