চলন বলন
- বেঞ্জিন বেঞ্জয়েট

জীবনের সব দিন এক মতো চলে না ,
দুনিয়ার সব মানব এক মতো বলে না ।
দুনিয়ার সব কিছু এক মতো থাকে না ,
দুনিয়ার সব মানব এক মতো ডাকে না ।
দুনিয়ার সব মানব সবার কাছে আসেনা,
দুনিয়ার সব মানব সবাইকে ভালবাসেনা ।


চলে সবাই আপনে আপনার কক্ষপথে ,
চলে সবাই আপনে আপনার ইচ্ছেমতে ।
চলে সবাই আপনে আপনার স্বার্থ লয়ে ,
চলে সবাই আপনে আপনার হয়ে ।

বলে সবাই আপনার কথা গগণ সম ,
বলে সবাই আপনে অধিক উন্যতম ।
বলে সবাই আপনে জগতের সেরা'টা ,
বলে সবাই আপনে আসমানের তারা'টা ।

থাকে সবাই বহির্বিশ্বে মুখোশের আড়ালে ,
থাকে শুধু হিংসায় উঁচুতে কেউ দাঁড়ালে ।
থাকে সবাই হাত পেতে দেবার তরে নয় ,
থাকে শুধু নিতে কেবল সম্পদ আর জয় ।

ডাকে শুধু প্রিয়া বলে প্রিয় সে যে নয় ,
ডাকে শুধু প্রেম বলে নয় সে পরিণয় ।
ডাকে তারে সখী বলে আছে যার ভুরি ,
ডাকে তারে পশু বলে জীবন যার পথে ঘুরি ।

আসে মানব তার কাছে মাথা যার তেলা ,
আসে কেবল সেথাই যেথা পাবেনা হেলা ।
আসে কেবল ওঁতপেতে নিতে ভুরি ভুরি ,
নেওয়া শেষ হলে সে যায় হারি উড়ি ।

ভালোবাসে একক'কে সবাইকে নহে ,
যার মাঝে মৃদুমন্দে ভোগ লোভ বহে ।
নিতে আসে প্রেম পরশ মুগ্ধতার আবেশে ,
মুগ্ধ হলে পিছে ফিরে চলে যায় শেষে ।
আমি রহি প্রেম দিতে বুক উজাড় করে ,
প্রিয়ার হৃদয়'টা যেন থাকে মুগ্ধে ভরে ।
নারী জাতি আমার কাছে মমতার আধার ,
সুধার পরশ যে দো'কালে বুকে বুক বাঁধার ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026