সে যে কবি
- বেঞ্জিন বেঞ্জয়েট

সে যে কবি ...
গুরু গম্ভীর ভাব হেঁয়ালি স্বভাব
চোখে মুখে ফুর্তির প্রচণ্ড অভাব ,
কাঁধে থলে নিয়ে ছুটে চলে ...
পূবে না উঠিতে রবি ...
সে যে কবি ।


লম্বা কেশ লম্বা গোঁফ সাদা বরণ ,
চোখে তার বিরহের রক্ত ক্ষরণ ।
মন যেন তার তেপান্তরে উদাস ,
খুঁজে ফিরে নয়া পল্লবী ...
সে যে কবি ।

পড়নে সাদা পাঞ্জাবী নাইকো ডোরা
গায়েতে উলের চাদর ভাঁজে মোড়া ,
কালো চশমার ফ্রেমে বাঁধা আঁখি ...
যেন দেখেনা কিছুই কিন্তু দেখে সবি
সে যে কবি ... ।

খুঁজে ফিরে ঝোপঝাড় বৃক্ষতল ,
ডাঙ্গায় খুঁজে পায় সাগর অতল ।
অপলক চোখে বেহুদাই ভাবি ...
ডুবায় অকর্মে সোনালী রবি
সে যে কবি ... ।

পাটপাতা চিবিয়ে করিয়া থিতা ,
লিখে দিল পাটপাতা বড়ই তিতা ।
অকর্মা জীবনের সনে মিলিয়ে
আপলোড করে দিল তার ছবি
সে যে কবি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026