কেউ জানে না লুপ্ত কোথা অনুপম
- বেঞ্জিন বেঞ্জয়েট
মানুষের দাম কথা আর কাজে
ওজন বাড়ে মূল্যে তাহার ...,
মানুষ তখনই মূল্যহীন সাজে ,
ভণ্ডে যবে বাহিত জীবন যাহার ।
একই মানুষ অর্থবিত্তে ধনী গরীব,
দাম মিলে না সমান তালে ...,
চালাই যবে চক্ষণের সূক্ষ্ম জরীপ ,
ঝলসে যাই ব্যবধানের ধুম্রজালে ।
লোভের লেঙুড় সর্বদা থাকে জড়ে
ক্রমান্বয়ে টানে তাহা মর্ত্যপানে ...,
ভাবে মানুষ উচ্চতায় যাচ্ছে চড়ে ,
বাস্তবতায় নিমজ্জিত অসুরতানে ।
উচ্চাভিলাষ মানুষের কমন নিয়ম
মহৎ পথে চলতে তার অন্তরা ...,
কেউ জানেনা লুপ্ত কোথা অনুপম ,
টানছে পিছে অজান্তেই এই ধরা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।