হাজার মনের হাজার কথা
- বেঞ্জিন বেঞ্জয়েট
জানি অন্তর সবার এক নহে বিধির সৃষ্টি ,
এক নয় তাই হাজার মনের হাজার দৃষ্টি ।
হাজার মনের হাজার ইচ্ছে হাজার স্বপন,
হাজার মনের হাজার কথা হাজার মতন ।
হাজার মনের হাজার আশা হাজার রকম ,
হাজার মনের হাজার পথ সরল - দুর্গম ।
হাজার প্রয়াস হাজার খানে হাজার ক্ষণে ,
একটি আশা সুখের আশা সবার মনে ।
ইচ্ছে করলেই আমরা পারি মিলে যেতে ,
ইচ্ছে করলেই আমরা পারি সুখ পেতে ।
মিলেমিশে থাকলে আসে অনন্ত সুখ ,
শক্তি - সাহসে ভরে থাকে সবার বুক ।
মিলেমিশে থাকার তরে চাই গো নীতি ,
সবার তরে সবার প্রতি চাই গো প্রীতি ।
সবার কথায় গ্রায্য দাও আপন ভেবে ,
স্বার্থপরের অসুর'টা দাও পায়ে দেবে ।
সবার সুখে আপনার সুখ খুঁজতে শেখো ,
সবার আগে সবার সুখ আগে দেখো ।
সবার সুখে মিলে যাবে আপনার সুখ ,
শান্তি সুখে ভরে যাবে অদৃষ্টে আপনার বুক ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।