ধর্মে যারা নয়কো আপন
- বেঞ্জিন বেঞ্জয়েট
ধর্মকে পুঁজি করে খুঁজেছে যারা জীবন যাপন ,
ধর্মের কাছে কোন কালে তারা হয়নি আপন ।
তারাই শুধু ধর্মকে ঘিরে চলেছে ঘেঁষে ঘেঁষে ,
তাদের তরে ধর্মপ্রাণে গালাজ খেয়েছে শেষে ।
শুক্রবার দিন মুসাফির দুই হাজির মসজিদে ,
মাদ্রাসার নামে চাঁদা তুলি মিটায় তারা ক্ষিধে ।
চাঁদা তোলার ধরণ দেখেই জেগেছিল সংশয় ,
চাঁদার থলে পেতেছিল তারা খুৎবাপাঠের সময় ।
খুৎবা শোনা ওয়াজিব জানি তাদেরকে শুধালে ,
থেকেছে কেবল আনমনা হয়ে চাঁদার খেয়ালে ।
সালাত আদায় মুখ্য নয় দেখেছি গভীরভাবে ,
শুধুই ধ্যান কার কাছে গেলে দু'টি টাকা পাবে ।
চেহারা হেরি মানুষের মন নিতে পারে মেপে ,
ঢিলাঢালা আলখেল্লা হেরি ধরে তাদের চেপে ।
কী অস্থির বাপরে বাপ ! যেন ব্যস্তে ব্যস্তময় ...,
সাধন তাদের হবে না কিছুই, গেলে এই সময় ।
সময় যেন চাঁদা আদায়ের সালাতের নেই খবর ,
তাদের দেখি বয়ে বেড়াতে ভয়ানক'দৃশ্য কবর ।
সালাত শেষে নামাজী যবে হলো জুম্মার বাহির ,
পথের ধারে দাঁড়াতে তারা করিল মনঃস্থির ।
এমন করেই শেষ করিল স্বার্থের চাঁদা আদায় ,
হাসিমুখে তারা জুম্মা হতে হইলো ক্রমে বিদায় ।
বিদায় শেষে ঘরে ফিরিল খবর নিয়েছি পরে ,
চাঁদার টাকা যতন করিয়া রেখেছে আপন ঘরে ।
এমন করেই জীবন চালায় জুব্বা টুপি গায়ে ,
ভণ্ডগুলি কলঙ্ক এঁকেছে দ্বীনের গায়ে পায়ে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।