চক্রাকার
- বেঞ্জিন বেঞ্জয়েট

জীবন চক্র ধর্ম চক্র ক্রমে ক্রমে ছিল চলমান ,
জীবনের সাথে ধর্ম রয়েছে নিভৃতে সু'বহমান ।
ব্যাকডেড হল কোটি জীবন কালের হাত ধরি ,
আপডেড হয়েছে ইসলাম ধর্ম এযুগে সর্বোপরি ।
কোন এককালে কার কাছে যেন শুনিয়াছি মম ,
ব্যাকডেড এক ধর্মের কথা সেযুগে যা উন্যতম ।
শয়তানের দুই শিংয়ের মাঝে সূর্য উদয় হয় ,
ফেরেশতাগণ ধরার প্রান্তে দু'হাতে ঠেলিয়া বয় ।
ঠেলিয়া শেষে গভীর জলে নিভৃতে ডুবে মারে ,
সারা রাত্র চার্জ লয়ে ফের সকালে জাগায় তারে ।
এমন করেই দিবারাত্রি হয় সে প্রতিদিন ...,
ইহাই ছিল সেযুগের ধর্ম বিশ্বাস অন্তহীন ।
কালের বদলে জীবনের বদল হয়েছে আজি ঢের ,
বদল করেছে আদি বিশ্বাস বদল করেছে ধর্মের ।
আপডেড জীবন আপডেড ধর্ম ইসলাম মানি ,
জীবন গড়িয়াছে অতি সুন্দর চলারও পথ খানি ।
মহৎ জীবনের শত্রু বেশী অনুরূপ ধর্মের বেলায় ,
হাতছাড়া করেছে সুযোগসন্ধানী শত অবহেলায় ।
হরদম তারা ছুতো খুঁজিয়া লুটে নিয়েছে ফায়দা ,
দিনে দিনে কেবল খুঁজেছে তারা ধর্মান্তরের কায়দা ।
দিনে দিনে আজি তাদের তরে বেড়েছে ধর্মছাড়া ,
নাস্তিকে আজি ভরছে ধরা , আস্তিকে দিশেহারা ।
চক্রাকারে ফের বুঝি সেই ব্যাকডেড ফিরে আসে ,
দিনে ভাবিয়া রাতে ঘুমালে স্বপনে তা নয়নে ভাসে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026