নির্লজ্জ রাজপতি
- বেঞ্জিন বেঞ্জয়েট
নিন্দা কাহারে বলে সে কি রাজপতি জানে ?
শতজনের মাঝে অভিনয়ে স্ব'কান ধরে টানে ।
শুধু চায় জয় সে, চায় না সে সুখ-শান্তি কারো ,
আপনার সুখ মিলে গেলে সে সুখ চায় আরও ।
চায়না সে দেশের সুখ, চায়না সে দশের শান্তি ,
আপনার সুখ মিলাতে সে দিনেরাতে রয় ক্লান্তি ।
কৌরব তার গৌরব নয় তবু রয় কৌরব সনে ,
নির্জনে সে বাংলোতে নীদে বিভোর উচ্চস্বপনে ।
দেশ গেলে রসাতলে তার কিছু আসে যায় না ,
স্ব'চেহারা দেখিতে রাখে দেয়ালে দেয়ালে আয়না ।
মনের চেহারা দেখিতে পায়না ওই হায়েনা প্রাণী ,
দশেরে সে চায়না তবু পতি সে দশের মাল টানি ।
জয় পেতে কত তাজা প্রাণ গেছে যুদ্ধ সংগ্রামে ,
জয় পেয়েছে রাজপতি সব পেয়েছে সুখ ধরাধামে ।
চায়নি সুখ দেশ মাতার সে চায়নি কোন মঙ্গল ,
যার সম্পদে সম্পদশালী তারেই ভাবিল জঙ্গল ।
কালে কালে যুগে যুগে শুধু দেখে যাই অনাসৃষ্টি ,
দেখে যাই মম রাত বিহানে হাঁড়িচাঁচা সব যুধিষ্ঠী ।
সুখ মিলে না তায় কোনকালে...
হাড় ভেঙে যায় হাজার শ্রমে তবু থাকি আকালে ।
যত দেখিনু যুধিষ্ঠীর দল আবাল পাগল ছাগল ,
জোঁকের মতো রক্তচোষা মানে না খরা বাদল ।
দিন নাই রাত নাই শুধু চুষে যায় রক্ত সবার ,
কিবা আলো দেখি, যুগান্তরেও কাটেনা যে আঁধার ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।