নীতির বদল
- বেঞ্জিন বেঞ্জয়েট
নাম মনে নেই তবে এইটুকু জানি চোরের বউ ,
সন্তান সন্ততি উভয় মিলে হবে তো জন চৌ ।
আদমদীঘি গ্রামে থাকিত উত্তর-পশ্চিম কোণে ,
অবহেলা আর ঘৃণা করিত গাঁয়ের সব জনগণে ।
তবু সে থাকিত ... ভালোই থাকিত নিরালায় ,
অশ্রু মিশিত ঘোর বেদনায় তার ভাতের থালায় ।
কতকাল কেটে যায় একা জীবন উতালা বায়ে ,
যুগ যুগ ধরে স্বামী তার জেলে রয় চুরির দায়ে ।
তবু যেন ভাবিত ভালোই আছে লোক সমাজে ,
চোরের বউ তবু গালি শুনতে হয়না আজেবাজে ।
হঠাত এক গভীর রাতে হইচই শুনি গলা ফাটি ,
"ধর রে চোর, মার শালা রে দে রে মোটা লাঠি" ।
চমকি উঠিয়া দিলেম ছুট চাচাজির পিছে পিছে ,
গিয়ে দেখি সেই চোরের ঘরে বাঁধা খুঁটির নীচে ।
গলা ফাটে চোরের পিয়াসায় গণধোলাই তরে ,
সেই চোরের বউ সকাতরে কাঁদে আপনা ঘরে ।
গাঁ'ছাড়া করিতে দশের মত তাই সে যায় কাঁদি
অপরাধ তার ছিল না কিছুই তবু সে অপরাধী ।
সে থাকিলেই চোর আসিবে বারেবার প্রতিবারে ,
একপায়ে খাঁড়া সবে গাঁ হতে বিদায় দিতে তারে ।
মন নাহি চায় তবু সে চলে যায় হুকুম মানি ...,
বাধ্য করেছে গাঁ ছাড়িতে বিচারক খড়গ শানি ।
এক যুগ পারি দিলে ...
শত চোরের জন্ম হয়েছে ঘরে ঘরে তিলে তিলে ।
সে একই গ্রাম একই বিচারকের পেটে পেটে ,
দিনে দুপুরে চুরি করেও সদম্ভে চলে হেঁটে হেঁটে ।
আজি চোর আছে বটে বিচারক নাই কোন ঘরে ,
যে যত বেশী করিতে পারে চুরি যোগিতা করে ।
মানুষ আছে আইন নাই ... নাই কোন শাসন ,
নীতি নয় যার যত কড়ি তারই মিলে আসন ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।