হাঁটুপাড়ার দিন
- বেঞ্জিন বেঞ্জয়েট
হাঁটুপেড়ে চলার দিনগুলি আজ খুব মনে পড়ে,
দেখেছি জাগ্রত পৃথিবী উল্লাস করতে উচ্চস্বরে ।
মাটির গন্ধ নিত্য সঙ্গী হৃদয়ে করেছি অনুভব ,
বুকের সনে বুক মিশিয়ে আপন করিয়াছি সব ।
পথের ধূলি বুকে মিশি মুখে করিয়াছি সোহাগ ,
চার কদমের সেই দিন গুলি কাটিয়াছে বড় দাগ ।
আপনাকে ভাবি জনম খোঁড়া ধরণীকে বলবান ,
অযুত প্রয়াসে চেয়েছি মম খোঁড়া হতে পরিত্রাণ ।
উঠিতেই মম পড়িয়াছি ভাঙি দুর্বলে মাখামাখি ,
শত আঘাতে খোঁড়া বদনামে ঝরায়েছি এ আঁখি ।
এত বল খাটাই কদমদ্বয়ে তবু না উঠিতে পারি ,
আপন দেহ আপনার কাছে লাগে যেন যম ভারী ।
ধরণীকে লাগে মহা বলবান শক্তিধরের দূত ...,
আপনারে লাগে এই ধরণীর খোঁড়া পঙ্গু এক সুত ।
কালের বিবর্তনে ...
আপনার পায়ে আপনি দাঁড়ায়েছি বলিষ্ঠ যতনে ।
দাঁড়ায়ে দেখি শুকনা প্রকৃতি কাতরে কাঁদে ধরা ,
অমানুষ আর রাক্ষুসের দলে পুরো ধরাটা'ই ভরা ।
দৌড়ঝাঁপ শুধু স্বার্থ তরে ধরাকে দেবার নাই কেহ,
স্বার্থ আদায় করিতে সবে উদাম করেছে ধরার দেহ ।
লজ্জায় ধরণী ডুকরে কাঁদে বুকে মুখে হাত রেখে ,
মানুষ খোঁজে অমানুষের ভিড়ে আবরণে নিতে ঢেকে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।