পলাতক কবিতার কথা
- বেঞ্জিন বেঞ্জয়েট

কবিতারা পালিয়েছে বহুদূর ...
এখনো কর্ণে বাজছে তার ফেলে যাওয়া সুর ।
কবিতার মন ভাল নেই তাই করেছে পলায়ন ,
দ্বিধা দ্বন্দ্বের মহাসমুদ্রে তার ঘটেছে বিজারণ ।
উচিৎ অনুচিতের দেয়াল ভেঙেছে মানবজাতি,
তাই হেরিয়া কবিতার বুকে চলিছে আত্মঘাতী ।
মানবের মন মস্তিষ্কে কেবল স্বার্থের টানাহেঁচড়া ,
কিবা সাধু কিবা জ্ঞানীগুণী কিবা চোর ছ্যাঁচড়া ।
সাধুরা স্বার্থ খোঁজে মন্দিরে মন্দিরে ভোগবিলাস ,
জ্ঞানী চাহে তাঁদের মত ভিন্ন বাঁকি সবের বিনাশ ।
চোর সে তো সদাই চায় সবকিছু করিতে চুরি ,
নজর তাহার কেবলই কোথায় অন্যের ফুলঝুড়ি ।
নির্বোধ গরু খোঁয়াড়ে থাকে করিলে অন্যের ক্ষতি ,
মানব কেবল পার পায় রহিলে পেশীশক্তি ।
কবিতা তাই আজ বড়ই দ্বিধা দ্বন্দ্বে ...
ধাপে ধাপে তার পতন ঘটে লাইন আর ছন্দে ।
আজ কবিতারা সকল নীহারিকার পথে লম্বা ধাপে ,
বড়ই দুরন্ত বড়ই অস্থির তারা তাদের মন খারাপে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026