মিটে না পরাণের আশ
- বেঞ্জিন বেঞ্জয়েট

পরাণে জাগে মধুর মিলনের এক গুচ্ছ আশ ,
ভাগ্যের লিপিতে ভীমরতি চেপে করে তা গ্রাস ;
খুঁজিয়া মিলেনা বন্ধু স্বজন ,
জীবনে কেহ হল না আপন ,
বিরহের দহে বিষাদে ভাসি ডাকিছি সর্বনাশ ,
বন্ধুর আশা আশাতেই কেবল থাকিল বারোমাস ।


পৃথিবী ভরা হেরিনু জোড়া জোড়া, আমার বেলা ,
কাছে আসিয়া ধরিল না হাত, করিল ধূলা খেলা ,
দূরে চলিল মোর প্রণয় নিয়ে ,
খেলার ছলে চোখে ধূলা দিয়ে ,
দিয়ে গেলো শুধু হাসির ছলে পায়ের ঠেলা ,
মনেতে বসিল নিশীথ বেলা শত বেদনার মেলা ।

মনের আঙিনা সিক্ত থাকে অশ্রু নামে বর্ষার জলে ,
রৌদ্রমাখা খরতার দিনেও কালো মেঘ ভেসে চলে ,
থামিয়া থামিয়া জোয়ার মেলে ,
উঠোনের পাড় কাদা করে ফেলে ,
কুসুমউষ্ণতার দুর্ভিক্ষ চলে উঠোন অঞ্চলে ,
বিরহ সদা থাকিল ঝুলে আসিল না কেহ কোলে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026