উত্তম মানুষ
- বেঞ্জিন বেঞ্জয়েট
উত্তম মানুষ হিসেবে নিজেকে সদাই করি দাবী ,
অনাদরি অনাহারী অসহায় হেরিলে পিছুটানে ,
দূরপথে চলি যেন হেরিনি চোখে শুনিনি কানে ,
অর্থ অন্ন দানের কথায় দীর্ঘশ্বাসে ফেটেছে নাভি ,
তবু নিজেকে উত্তম থেকে উত্তমতর মানুষ ভাবি ।
নয়ন সম্মুখে হাজারো আর্তনাদে জড়ায়েছি আঁচল ,
পথে পথে বস্ত্রহীনা উলঙ্গ রহিলে আপন চক্ষু বুজি,
আপনা গা বাঁচানোর তরে দূর ফাঁকে পলায়ন খুঁজি ,
মানবতার কর্মে দূরে হারায়ে রহিছি নিভৃতে সচল ,
তবু নিজেকে উত্তম মানুষ দাবীতে ফাটায়েছি মাদল ।
কর্মের জ্যোতি রাখিয়া হীন, শক্ত রাখিছি মুখখানি ,
দিকে দিকে ছড়ায়েছি ভাষণ আরশ কম্পমানে ,
ভাসায়েছি ধরিত্রী শুধু অম্বরঠেকানো বুলির বানে ,
সায় দিয়াছে যারা তাদেরে বলিয়াছি জগতজ্ঞানী ,
তবু নিজেকে উত্তম মানুষ ভাবি, কর্ম নাহি মানি ।
যুগে যুগে বলীর পাঁঠা তোমরা সকল আমার তরে ,
আমারে রাখিছ তোমরা তোমাদের শিরে ধরে ,
কথার বুলিতে অন্নহাঁড়ি রাখিছি উজাড় করে ,
জ্বলেনি প্রদীপ কর্মহীনা রাখি, তোমাদের ঘরে
তবু নিজেকে উত্তম মানুষ ভাবিনু এ ধরার 'পরে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।