অপেক্ষার জ্বালা
- বেঞ্জিন বেঞ্জয়েট

সবচেয়ে বড় কষ্ট ... অপেক্ষার প্রহর গোনা ।
অপেক্ষার প্রহর গুনতে গুনতে
অপেক্ষা যদি অপেক্ষাই থেকে যায়
কেমন লাগে ? কেহ কি বলতে পারেন ?
আমি একটু একটু জানি ...
আমার ল্যাপটপের অপেক্ষার প্রহর গোনার কথা ,
আমার হুইল চেয়ারের অপেক্ষার কথা ।
ব্যস্তময় জীবনে সারাটা দিন দৌড়ের উপর থাকি ।
ঠিক মতো পেটে ভাত পড়ে কিনা বলতে পারি না ।
নাকে মুখে দু'চারটা ভাত গুঁজে দিয়েই ভোঁ দৌড় ।
রাতে এসে ল্যাপটপ আর হুইল চেয়ারে ফিরে
দেখার অবকাশ নাই ।
সক্কাল বেলা ঘুম থেকে উঠে খাটের ধারে পা
ঝুলিয়ে একটু বসতেই দেখি চেয়ারের পায়ে জল ।
ল্যাপটপের তলায় স্রোত বইছে ।
তখনো ঘুমের রেশ কাটেনি । বুঝে উঠতে পারি না ।
হুড়মুড় করে দৌড়ে গিয়ে স্নান'টা সেরে গাড়িতে বসতেই
চেয়ার আর ল্যাপটপের জলে ভাসার কথা মনে হয় ।
গাড়ীর স্টিয়ারিংয়ে একটু হেলান দিয়ে ফিকির করতেই
মনে হয় আমার অপারগতায় তারা আমার জন্য
অপেক্ষার প্রহর গুনতে গুনতে শেষে অশ্রু ঝরায়েছে ।
খুব দুঃখ হয় । কিন্তু কিছু যেন করার নেই ।
জীবনের টানাপোড়েনের দায়ে আমি যেন খুব অপরাধী ।
ভালবাসার মানুষের জন্য এক ফোটা চোখের জল
নীল নদ পরাজিত । তবু কেহ যেন এই মূল্য বোঝে না ।
আমি আমাকে দিয়েই বিচার করি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026