মিশ্রিত আগপাছ
- বেঞ্জিন বেঞ্জয়েট

যে ভূম ছিল মোর সোনা দিয়ে মোড়া ,
হুতোম আসি তার কতল করল গোরা ।
সবুজে শ্যামলে ছিল প্রকৃতি'টা সেজে ,
ক্ষণে ক্ষণে কূজনেতে উঠিত তা বেজে ।
গরীবের প্রতি ছিল নিখাদ ভালোবাসা ,
সমাচার জানিতে ছিল শত যাওয়া আসা ।
খাবারের কমতি হলে আঁচলেতে বাঁধি ,
জননী দিতো তরি চাল জোর করে সাধি ।
পৌষ পার্বণ এলে গরীবেরে লয়ে সাথে ,
বানাতো হাজার পিঠা জাগি রাতে রাতে ।
নিজেরা যেমন খেতুম তেমন অনুপাতে ,
পিঠামুঠা গুঁজে দিতো আপন ডান হাতে ।
টাকাকড়ির হিসেব তখন হত না তেমন ,
ভালবাসার হিসেব ছিল হাতেমের মতন ।


আজিকে আসিয়া আমি যেমনটি দেখি ,
ভালবাসার নামে শুধু দেখি নিযুত মেকী ।
সমাচার জানিতে কেহ আসেনা আর কাছে ,
দূর হতে খবর নেয় তার কত টাকা আছে ।
টাকার অঙ্কটা যদি কম করে শোনে ,
অট্টহাসি দেয় আর খুশী হয় মনে মনে ।
ডাকা হয় তাকে যদি সহযোগিতার তরে ,
চরণের পাদুকা তার হাতে তুলে ধরে ।
অনাহারী অসহায় এতিম দেখিলে কদা ,
মাথাতে বেল ভাঙতে সুযোগ খোঁজে সদা ।

কি বলিব নেতা নামে দানবের কথা হায় ,
জোঁকে প্রাণীর রক্ত যেন চুষে চুষে খায় ।
যত পায় তত চায় মুখে ধ্বনি চাই চাই ,
যত পায় জিজ্ঞাসিলে শুনি শুধু নাই নাই ।
রাক্ষুসের নাম শুনেছি দেখি নাই জীবনে ,
আজি শুধু মনে হয় বসতি রাক্ষুসের সনে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026