পুনঃ স্মরণীয় সে কুকুরটা
- বেঞ্জিন বেঞ্জয়েট

আজো কুকুর'টার কথা মনে হলে চমকে উঠি ,
আজো তার ভয়ে কদাচিৎ দিক্বিদিক ছুটি ।
আজো ভয়ে শিহরে উঠি কামড়ের জ্বালাতনে ,
আজো ভয়ে কাঁপি স্পর্শিলে জল পাটাতনে ।
আজো জল হেরিলে আতঙ্কে দুমড়ে যাই কভু,
বহুকাল ভোগান্তে খালাস করেছেন মহানপ্রভু ।
সেই হাফপ্যান্ট'টা আজো রেখেছি যতন করে ,
আজো শ্বাপদের চৌদন্তের ছিদ্র হেরি নয়ন'ভরে ।
আজো তাতে রক্ত লেগে আছে কাজলের মতো ,
আজো সেই চিৎকারের দৃশ্যে নীর ঝরে অবিরত ।
আমার কোন অপরাধ ছিল না সেই দিনে ... ,
যাচ্ছিলাম মাঠে একটা ছাগল নিয়ে টেনে টেনে ।
কোত্থেকে দৌড়ে এসে দু'চারবার করলো ঘেউ,
খুব করে খুঁজছিলাম কিন্তু পাশে ছিল না কেউ ।
ছাগল'টা ছেড়ে দিয়ে দিয়েছিলাম দৌড় কষে ,
দৌড়ে এসে কুকুরটা ঠ্যাঙে তার দন্ত দিলো বসে ।
সেদিনের ক্রন্দন সপ্ত আসমানে বুঝি ঠেকেছিল ,
আমার ক্রন্দনে গ্রহ নক্ষত্র ধুমকেতুও কেঁদেছিল ।
কিন্তু কামড়ের জ্বালাতন কেবল আমিই সয়েছি ,
বিষের জ্বালা বিশ বছর ধরে বিষাদে তা বয়েছি ।
বিধাতা সবকিছু মানবের মঙ্গলের তরে সৃজিলেও ,
এমন উদ্ভুট মঙ্গল মানেনা মন শতবার মানালেও ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026