জয় বঙ্গ বন্ধু
- বেঞ্জিন বেঞ্জয়েট
উঠোনের ষাটের দশকের তালগাছটাকে
একদিন কাজে লাগিয়েছিলাম ... ,
কোন লাভ হয়নি , কোন কাজে আসেনি
বেঁধে আটকাতে পারিনি কোন দিনকে ।
একটা মোটাসোটা নাদুসনুদুস দিনকে
বেঁধে আটকানোর খুব ইচ্ছে ছিল ...
কিন্তু পারিনি । ক্রমে ক্রমে বয়স'টা নিজেই
তালগাছের সমান হয়ে গেলো ।
এইবার ভাবছি বয়সের সাথে নাইলনের
দড়ি দিয়ে দু'চার দশটা বেড় দিয়ে একটা
দিনকে আটকাবো ।
জীবনের একটা এক্সট্রা দিনের খুব প্রয়োজন ।
কিন্তু দুঃখ একটা রয়েই গেলো ...
আমার এক একটা কবিতা এক একটা চুল
উপড়ে নিয়ে গেলো তাহা কেমনে ফিরে পাই ?
আমার দেড় হাজার কবিতা আধা ছেঁড়া করে
প্রায় দেড় দু'হাজার চুল উপড়ে নিয়ে গেছে ।
এই চুল চুল করে আমার ভালবাসার কবর হয়েছে ।
হায়রে চুল ... !
আচ্ছা প্রিয়া তোমার মনে পড়ে কি ... তোমার
বাড়াভাতে তুমি বমি করতে করতে আধমরা
হয়েছিলে একটা চুল মুখে যাওয়ার তরে ।
কেন গো বলতো ? খেতে পারোনি কেন সে চুল ?
চুলই যদি এতো প্রিয় তোমার , তবে কেন সেই
মুমূর্ষু অবস্থায় নিপতিত হয়েছিলে ?
এই চুলের তরে তুমি আমার বয়সটাকে আশিতে
ঠেকায়ে দিয়েছ । আমার নানাজির নব্বই বৎসরেও
মাথা ভর্তি চুল , তবে তিনি কি যৌবনে ফিরে যেতে
পেরেছিলেন ?
আজি হতে ন্যাড়া গোপাল হয়ে থাকবো ।
বয়সটাকে যেন পৃথিবীর বয়সের সমান করতে পারো ।
জয় তোমারই হোক । জয় প্রিয়া জয় বঙ্গ বন্ধু ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।