বাঁধবো না যেচে
- বেঞ্জিন বেঞ্জয়েট
অনেক পথ এগুয়েছিলুম প্রণয় খেলায়
একবার শুধু হাঁ বললেই ভেসে যেতুম সে ভেলায় ।
জীবনের অর্ধেকটা স্বপ্নের জাল বুনন প্রায় শেষ ,
সেই লগণে ছুঁড়ে দিলে তুমি বুকফাটা বাণী বিদ্বেষ ।
তুমি হলেনা আমার , চলে গেলে তুমি দিগন্ত ছাড়ি ,
বুঝিনি আজো বুঝি নাই কী জিনিস তুমি হে নারী ।
আজো আমি রয়ে আছি হয়ে এক আনাড়ি ...,
দিলেনাকো মন , নিলে শুধু আমার এ মনটা কাড়ি ।
যাও! যদি তুমি সুখী হও ... আমি সুখী তোমার সুখে ,
খুঁজে নাও নব্যকে , চেয়ে থাকবো আমি তোমার মুখে ।
এভাবেই যেন কাটাতে পারি আমৃত্যু অবধি ... ,
আশা আমার বাঁধে বাসা কোনোদিন ফিরে আসো যদি ।
মন আমার আশাবাদী ... একান্তই আশাবাদী ...,
আশাজড়া মনেতে তাই বারংবার তোমাকে বাঁধি ।
ভুল হলে হবে ভুল ... প্রণয়ী মন তবু থাকুক বেঁচে ...,
করিনাকো জোর, বাঁধবোনাকো তোমায় যেচে যেচে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।