স্বপ্ন সাজাই
- বেঞ্জিন বেঞ্জয়েট

আজকাল আপন রক্তগুলি খুব জ্বালায় পোড়ায় ,
আপাদমস্তক শিরা উপশিরা ধমনীর গোরায় গোরায় ।
গভীর রজনীর রঙিন স্বপ্নকে ভেঙে তছনছ করে দেয় ,
আপনাকে উদ্বিগ্নের জালে বন্দী করে লজ্জাস্থানে নেয় ।
স্বপ্নের সীমারেখা মঙ্গল গ্রহের চৌসীমানাকে ছাড়িয়ে ,
যেথা আমি একা মালিক যেথা আমি সদা যাই হারিয়ে ।
যেথা আমি তিল তিল করে সবুজ গড়ার প্রয়াস চালাই ,
যেথা আমি শত একরে কোদাল মেরে নীলদীঘি বানাই ।
যেথা আমি স্বেদে শরীর মেখে লাঙ্গল টেনে ফসল ফলাই,
ধান গম যব ভুট্টা শিম আলু বরবটি কপি মাসকলাই ।
একটা বটগাছ লেগে দিনে সত্তরবার জল ঢালি তাতে ,
শরীরের সব ক্লান্তি দূর করি ইসুবগুল আর পান্তা ভাতে ।
সব যেন সুমধুর ছিল, আমি আমার জগতে রহি রঙ্গে ,
নির্লজ্জের মতো রক্ত মস্তিষ্কে আঘাত হেনে নিদ্রা ভাঙে ।
কতটা নির্লজ্জ হলে আমার সুমধুর স্বপ্নকে ভঙ্গন করে ,
কতটা নির্লজ্জ হলে আমাকে ত্রিমোহনার স্রোতে ধরে ।
সে কি জানে না আমি স্বপ্নচারিণী, স্বপ্নের বন্দনা করি ?
সে কি জানে না আমি স্বপ্নে স্বপ্নে অন্য জগতটাকে গড়ি ?
যদি নাহি জানে , তবে কেন তার বসত আমার শরীরে ?
যদি নাহি জানে, তবে কেন থাকে আমাকে ঘিরে ঘিরে ?
আমি এই রক্তের পরিবর্তন চাই যে আমাকে বোঝে না ,
আমি পরিবর্তন চাই আমাকে যেন আর সে খোঁজে না ।
বিকল্পে আমি রক্ত ছাড়া মানুষ হয়ে থাকতে রাজি ,
তবু চাই স্বপ্ন , মানতে রাজি নয় স্বপ্ন ভঙ্গের কারসাজী ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026