আপন বলি মিছে ডাকে
- বেঞ্জিন বেঞ্জয়েট

হেমা আর ক্ষেমা দুই জা তারা,
বসবাস তাদের মাঝে সম্পর্ক ছাড়া ,
............ উভয়ের প্রতিক্রিয়া সতীন স্বরূপ ,
একের কথা অন্যে নাহি সহে ,
অন্যের কথায় পরাণ যেন দহে ,
............ হিংসায় বহিঃপ্রকাশ মত বিরূপ ।


প্রথম প্রথম সে কি ভালবাসা ,
অতঃপর তিল তিল দূরে সরে আসা ,
............ এমনই ভাঙন ধরিছে উভয় মাঝে ,
মধুর কথাও লাগে বেশ তিতা ,
কাছে পেলে যেন লাথিতে করিবে থিতা ,
............... কাজেও অমিলে সকাল-সাঁঝে ।

প্রেমা ছিল হেমার খেলার সাথী ,
খেলছিল তারা মধ্যাহ্নে চড়ুইভাতি ,
............... খেলার ছলে কোন এক ভুলে ,
হেমা-প্রেমার মাঝে ধরিল ফাটল ,
বন্ধুর সম্পর্ক আর থাকিল না অটল ,
উভয়ে যেন মারিল কুড়াল সম্পর্কের মূলে ।

শুনিয়া ইহা, ক্ষেমার বড় হরষ ,
মন যেন তার হইলো যুগের সরস ,
............ দীঘি হইতে আনিল পদ্ম সন্তরণে ,
গাঁথে সে মাল্য সারারাত জাগি ,
প্রভাতে প্রেমার গলে পড়াবার লাগি ,
............... মাতিয়া ফাটে হরেক অনুরণনে ।

প্রভাত হইতেই, ক্ষেমা হাজির ,
সাথে আনিয়াছে হরেক উজির নাজির ,
............... হেমার যাহারা এন্টি ঘোরতর ,
প্রেমার গলে মাল্য দান করি ,
প্রেমাকে ক্ষেমা বুকে জড়িয়া ধরি ,
অঙ্গে মাখিয়া দিলো সুরভী সুগন্ধি আতর ।

অতঃপর শুরু, হেমা যেন আসামী দাগী ,
দস্যি, মিথ্যুক, হারামজাদি , খাটাশ মাগি ,
............... আরও যত আছে করিল বেফাঁস ,
প্রেমাও দিলো সায় প্রভাতে মাল্য পেয়ে ,
সারাদিন গেলো তাদের হেমার গীত গেয়ে ,
............ এমনে আনিল টানি হেমার সর্বনাশ ।

আর কত চলিবে এমনে কতকাল ধরে ?
নাকি সম্পর্ক গড়িয়া ওঠে ভাঙ্গনের তরে ?
............ ভাঙাগড়া দেখিয়া দেখিয়া ক্লান্ত আজ ,
একজন ছাড়ি যে আরেকজন ধরে ,
তার বন্ধনের স্থায়ীত্বটা দেখে কি ওজন করে ?
............ আপন বলি মিছে ডাকে সব সরফরাজ ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026