আঁধারে ঢাকিয়া রাখে
- বেঞ্জিন বেঞ্জয়েট

শখের বশে করিয়াছিলাম ভালবাসার বৃক্ষ রোপণ ,
সমাজের টেরা চোখে তাহা আর থাকেনি গোপন ।
ভালোবাসার বৃক্ষটিও ছিল বনস্পতির বন্ধ্যা রূপে ,
সার জল যত ঢালিয়াছি সব গিয়াছে মর্ত্যে চুপে ।
শতাব্দীর পর শতাব্দী হেতুকহীনে করিয়াছি সবুর ,
নিভৃতে মম কাটিয়াছি গোর টানিয়াছি নিকট দূর ।
প্রভাতে উঠিয়া মম ঢালিয়াছি শীতল জল গোরায় ,
অপরাহ্নে আসিয়া হেরিয়াছি তার মলিন জীর্ণতায় ।
যত বেসে গেনু ভালো ফুলফল নাহি মিলিলো মোর ,
ভিটে মাটি সহ ভালোবাসার বৃক্ষ দখল করিল পর ।
চোখের সামনে বেনারসি পড়ে ভালবাসা যায় হাঁটি ,
বিরহ দহনে স্মৃতির শিহরণে বক্ষ যায় আমার ফাটি ।
ভালবাসা হারি বিষাদে ফাঁসি অকূল দরিয়ায় ভাসি ,
অধিক বেদনা ঘাত হানে মোরে হেরিয়া তার হাসি ।
আমারে ছাড়িয়া যেন সে মহাসুখী মহানন্দের নদে ,
প্রমোদে তাহার ভাসে অধরে সফেন বন্ধনের সনদে ।


আশি বৎসর পর ...
খেয়াঘাটের গৌরমাঝি আনিয়া দিলো এক দুঃখবর ।
নয়নের কাজল দিয়ে লেখা এক ঝাপসা চৌভাঁজপত্র ,
ভালোবাসা আমার ভালো নাই মুমূর্ষু ব্যাধিগ্রস্ত অত্র ।
তিলে তিলে সে ভালবাসা মোর যতন করিয়া প্রাণে ,
ধুঁকে ধুঁকে আজি মরিয়া বাঁচে মরণের সনে সিথানে ।
সমাজ ছিল তার জনমের কাল, হাজারো হুমকি সয়ে ,
আমারে ছাড়িতে বাধ্য হইয়াছে, গিয়াছে অন্যের হয়ে ।
আপনার সত্ত্বা হনন করিয়াছে বিষধর কাল সমাজ ,
বাধ্য হইয়াছে অভিনয়ে সে করিতে নীল কারুকাজ ।
আজি কিবা করিবার আছে ... ... ?
দুনিয়া গেলেও বাঙলা যায় না আলোকের পাছে পাছে ।
হাজার অব্দের জমাট আঁধারে তিল তিল বাঁচিয়া থাকে ,
আঁধার তোষকে আঁধার ভূষণে আঁধারেই ঢাকিয়া রাখে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026