প্রেমের প্রজাপতি
- বেঞ্জিন বেঞ্জয়েট
শতকাল আগে প্রেম অনুরাগে ধরেছিনু এক প্রজাপতি ,
হাজারোবার সাধি প্রেমডোরে বাঁধি পাই নাই মন মতি ।
প্রভাতে উঠি দোর খুলি ছুটি সোহাগের পরশ জানাতে ,
টানিয়া আনি বুলায়ে বদনখানি পারিনা পোষ মানাতে ।
রজতজয়ন্তী পরে আসিয়া মোর ঘরে দিল সাড়াসম্মতি ,
এক অস্বচ্ছ প্রণয়ে ধূর্ত অভিনয়ে দেখেছিনু সায়সম্মতি ।
প্রেমপিয়াসী মন বোঝেনি তেমন জড়ায়ে ধরিনু এ বুকে ,
প্রণয়শব্দ বোলে করিনু চুম্বন কপোলে শতবার শতরূপে ।
দেখাল রূপের ঢল কলঙ্কহীন ধবল বাড়াল রূপের হস্তদ্বয় ,
চাহিল দুল নথ করিল নর্তকীয় প্রমথ কাটাল ভয়'সংশয় ।
দিলো খুব আদর পূর্ণতায় উদর পূর্ণতায় মন প্রাণ দেহ ,
শতকাল ধরে এমন করে দেয় নাই মুঠো মুঠো প্রেম কেহ ।
যাহা যত ক্ষণজন্মা অধিক তার উপমা অধিকতর রঙচটা ,
অধিকতম সুরভিত মুগ্ধ অবারিত অধিকতর আলো'ছটা ।
বুঝি নাই আগে পাতাবাহার বাগে ফোটে না কুসুম কলি ,
প্রণয়ের মন নিয়ে সদা যাই প্রেম দিয়ে প্রেমান্ধ হয়ে চলি ।
চৌদিক খুঁজি যাহা ছিল পুঁজি দিয়ে গেনু সর্ব উজাড় করি ,
শতকাল পরে আমার তরে আনিল সে যে এক খেয়ানড়ি ।
দেখাল সাগর অতল করিল শূন্য ভূতল ভাসাল নীলজলে ,
করিল সর্বহারা বুকে দিলো পা'পাড়া নিভৃতে সে গেল চলে ।
বিনা অপরাধে ফেলিল নীলফাঁদে আরশ'টা ছিল কম্পমান ,
যে এমন করে তাহার তরে প্রভু কি রাখেনা কোনই প্রমাণ ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।