বাক্যদোষে
- বেঞ্জিন বেঞ্জয়েট

ফেরেজা বিধবা মূর্খ নারী গ্রাম সে হরিপুর ,
... ... ... ... পুত্র এক লভিলে তার স্বামী গেল মারা ,
জীবনের অতীত'টা তার বয়ে গেছে দূর ,
............... পুত্র লয়ে ভবে আজো দিব্যি আছে খাঁড়া ।


স্বামী গেছে দুঃখ নাই, সন্তান আছে বুকে ,
............... দুঃখ সব ভুলে রয় সন্তানের মুখে চেয়ে ,
প্রতি লগণ কাটে তার নির্মল হাসি মুখে ,
............... সব চাওয়া মিটেছে তার পুত্রটিকে পেয়ে ।

একদা সন্তানটির হইলো কঠিন ব্যারাম ,
............... কবিরাজে ওঠে হাঁপি করিতে আরোগ্য ,
ফেরেজা আর কিছুতেই পায় না আরাম ,
............... হুযুর খুঁজিতে লাগিল যেজন সু-যোগ্য ।

হুযুরে বয়ান দিলো নবী ইব্রাহীমের হাদিস,
............... কোরবানের ইতিকথা আনিল সে টানি ,
মনেতে পাইতে তিনি মহান প্রভুর হদিস ,
.................. ছেলেকে কোরবান দিলে হল কোরবান প্রাণী ।

নবীর ছেলে সুস্থ রইলো হাসি হাসি মুখে ,
............... প্রভুও খুশী হইলো নবীর উদারতায় ,
ফিরে পাইলো পুত্র মাতা আপনার বুকে ,
............... আত্মত্যাগেই রহিয়াছে ইসলাম তথায় ।

কি বুঝিল ফেরেজা ঘরে ফিরে আসি
............... সন্তানকে উঠোনে আনিয়া অতঃপর ,
আঁখি বুজে হস্তে লইল ধারালো এক অসি ,
............... এক কোপে করিল দ্বিখন্ড মাথা আর ধড় ।

নয়ন খুলিয়া দেখে সন্তান পরকালে ,
............... চিৎকার মারিয়া কহে ইসলাম সত্য নয় ,
পোড়া ইটে ঘাত মারে আপনার ভালে ,
............... বদলে দিলো মুসলিম হতে আপন পরিচয় ।

ভুলটি কার বিনয়স্বরে জিগাই পাঠকেরে ,
............... কখন কোথা কিবা বলি শুধাও আপনারে ,
উল্টাপাল্টা বাক্যদোষে ফেলোনা মানুষ মেরে ,
............... দিন ফুরোলে কিবা শেষে জবাব দিবে তারে ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026