বঙ্গের রাজন
- বেঞ্জিন বেঞ্জয়েট

বলিহার বাজার আড্ডার আধার রোজ বিকেলে ,
সময় কাটে কেরাম লুডু আর দাবা খেলে খেলে ।
রাজন নামের সেই ছেলেটি আহার ত্যাগে রাজি ,
রাজি নয় সে খেলা ছাড়িতে, জীবন রাখি বাজি ।
শুধু নয় সে খেলার পাগল, থাকে সে চাপা নিয়ে ,
দয়াময় বুঝি বানায়েছে তারে চাপা মাটি দিয়ে ।
জমিদারী চাল চলনে দেখায় কথার ধরণও তাহা ,
বলে দেয় সে বাচালের ন্যায় মুখেতে আসে যাহা ।
মামা তার নাকি ভূমিদপ্তর সচিব, ধনে কোটিপতি ,
জীবনে তিনি এক কড়িও করেননি কারো ক্ষতি ।
চাইলেই রাজন নিতে পারে চাকরী মামার দপ্তরের ,
কি খেলো মা ছোট ভাই বোন খবর রাখেনা ঘরের ।
খালু নাকি তার বিভাগীয় শিল্প অফিসার নামদামে ,
শত শত লোক চাকরী পেয়ে যায় সে খালুর নামে ।
রাজন যায়না , মন নাকি চায়না পরাধীনে থাকতে ,
মন নাকি তার দেয়না সায় অচিনেরে স্যার ডাকতে ।
ঘনিষ্ঠ এক আত্মার আত্মীয় আর্মির বড় অফিসার ,
হররোজ নাকি দশ বারো বার খবর রাখেন তার ।
যেকোন দিনে তারে নাকি সে নিয়ে যাবে দড়ি বেঁধে ,
নিজে চায়না আত্মীয় নাকি চাকরী দিতে চায় সেধে ।
এমনই চলে রোজ রোজ কত হাজারো চাপাবাজ ,
সাথের সাথী পড়ালেখা শেষে মাথায় পড়েন তাজ ।
বড় চাকরী পেয়ে বিয়েথা করে সোনার সংসার গড়ে ,
তেলের অভাবে প্রদীপ জ্বলে না রাজনের সেই ঘরে ।
না করিল সে শিক্ষার্জন কোন, না করিল কোন কাজ,
বয়সের ভারে পিতার কোমরে পড়েছে সপ্তম ভাঁজ ।
রাতে এসে যবে দেখে রাজন ঘরে হয়নি কোন রান্না ,
কি করিতে কিবা করে গেলো বিষাদে করে কান্না ।
ভুল ভাঙিলেও উপায়হীনা বয়স বেড়ে গেছে ঢের ,
জীবন তাহার মাটি করিল চাল-চলন উম্মাদি জের ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026