দুঃস্বপ্ন
- বেঞ্জিন বেঞ্জয়েট
এক্ষুনি টাটকা একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেলো ,
স্বপ্নে দেখি চন্দ্র মামা সপ্ততলা দালানসম উঁচুতে ,
সারাদিনের হাজারো ক্লান্তি যাহা এ জীবন পেলো ,
রাতে সেথায় সিঁড়ি বেয়ে উঠলেই তা ঝরে নিচুতে ।
ফিরে পায় জীবন বাল্যকালের ন্যায় সুখের ডিঙ্গি ,
ঝুট-ঝামেলা চিন্তা টেনশান নেই তার উপলেশ ,
অদম্য জীবনের পরোতে পরোতে সুখের ফিরিঙ্গী ,
প্রভাতে নেমে দেখি নির্মল শিশিরে ভরা স্বচ্ছ দেশ ।
চন্দ্র সেজেছে নির্ভেজাল স্বচ্ছ শিশির গড়া যন্ত্রাঙ্গ ,
আজব এই মেশিনের একদিকে যা কিছু ঢোকে ,
বেরোয় কলুষমুক্ত শুচি প্রাণ একঝাঁক মুক্ত বিহঙ্গ ,
অস্বচ্ছ অশ্লীল অসভ্য ইতর সবকিছু তা রোখে ।
ঘুম ভাঙার কারণ একটাই যাহা আমি অবাকিত ,
এক শিয়াল ঢুকে মানুষ হয়ে বেরুলো হাসিমুখে ,
কান্তের শোণিত যাহা ছিল তনূ ফেটে হল বিক্ষিপ্ত ,
একটা ত্রিশূল যেন বিদ্ধ হল আমার ছোট্ট এ বুকে ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।