যৌবনের ব্যারিকেডে
- বেঞ্জিন বেঞ্জয়েট

আমার প্রতিবেশী শিয়াল মামার বিয়ে ,
প্রতিদিন দেখা হয় এই গোরস্থানে ...,
মামা শ্বাপদ হলেও থাকে ভীতু নিয়ে
আমারে দেখেই দৌড়ায় গর্তের পানে ।


গর্তের কাছে গিয়ে ফিরে চায় লেজ গুঁটে
চোখ দুটো মাতালের ন্যায় রক্তলাল...,
দেখেই বুকটাতে ধক করে কাঁপন ওঠে
আমিও দৌড়ায় শেষে ফেলি খেটেলহাল ।

বেলাশেষে নামে গোধূলি আবীর নিয়ে
শিয়ালের মুখে শুনি বাসরের গীত ...,
পার্শ্বের মিসিসিপি থেকে ঘোমটা দিয়ে
মামার সঙ্গিনী আসি জমালো মধুপীরিত ।

বাড়ীর ছাগলটার ভাগ্য খুলেছে আজি
মামার পৈতৃক ভিটার উপর দিয়ে আসে ...,
মামীর পীরিতে মামা আজ সাধু সাজি
ছাগলটারে দেখি আজ খুব ভালোবাসে ।

যৌবনকে সবাই দোষারোপ করতে দেখি
মামার মনে ভালোবাসা জন্মে যৌবন গুণে ,
নাকি মামানির তরে দয়াটা দিয়েছে লেপি
চন্দ্রি লজ্জায় মেঘে ঢাকে মুখ এহেন শুনে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026