চোখে পড়েনা আপন ভুল
- বেঞ্জিন বেঞ্জয়েট
শ্রীপুর গ্রামের ভোলানাথ বাবু পণ্ডিত বলেই জানি ,
শিশুদের তিনি বিদ্যা শেখান হাতেপায়ে ধরি আনি ।
নিজেই গড়েছেন মাটির দেয়ালে বিদ্যাপীঠের ঘর ,
সকাল হলেই একে ওকে ধরে আয় রে তোরা পড় ।
দিনে দিনে একে একে বেড়ে গেলো তাঁর ছাত্রছাত্রী,
দিন শেষ হয় হয়না শেষ পড়া অবশেষ পড়ান রাত্রি ।
কিবা পড়ান তিনি এইবার বলি... শিশুশিক্ষার বই ,
পড়ার ঘরে শোনা যায় কেবল শিশুদেরই হইচই ।
ভোলানাথ বাবু বয়সের ভারে হাত কাঁপিয়া লেখেন ,
চশমা ছাড়া পথ দেখেন না আঁধারে কেমনে দেখেন ?
ক'তে কলা খ'তে খলশে গ'তে গরু পড়ানোর পর ,
একে একে তিনি সবগুলির ছবি এঁকে দেন অতঃপর ।
দুই টানেতে কলা এঁকে দেন খলশের বেলায় তাহা ,
গরু আঁকিতে টানে টানে তিনি করে জান শুধু আহা ।
এঁকেছেন গরু এলেবেলেতে লেজ আঁকিতে ভুলে ,
পরিশেষে তিনি মুখের নীচে লেজ'টা দিলেন ঝুলে ।
এই দেখিয়া শিশুগুলো সব চিৎকার পেড়ে হাসে ,
ভোলানাথ ভাবে দারুণ হয়েছে পণ্ডিতিচালে কাশে ।
এমন করেই প্রতিদিন তিনি শিক্ষা দিয়ে চলেন ,
ছাত্র তাহার কালজয়ী হবে চায়ের দোকানে বলেন ।
আপন ভুলটা নিজ চোখে যদি দেখবার পারতো কেউ ,
ধরার বুকে ঘরে ঘরে কি আর এতো থাকিত ফেউ ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।