অকৃতজ্ঞ (৪)
- বেঞ্জিন বেঞ্জয়েট

আলেয়ার বুকে যন্ত্রণা ঢের সন্তান আসেনা পেটে ,
স্বামীর সনে দেড় যুগ প্রায় যেতেছে একাকী কেটে ।
হাসিহীনা মুখ বিমলিন থাকে নিদ্রা নেই তার রাতে ,
কিবা করনীয় অদৃষ্টের লেখা সবই তো বিধির হাতে ।
বেলা গেছে ডুবে গোধূলি নেমেছে খলার শিমুলতলি ,
অনাথ এক ছেলে বসিয়া কাঁদে আঁখি তার ডলিডলি ।
অপলক চোখে চেয়ে রয় আলেয়া মন তার হিতৈষী ,
ভাবে যেন সে আসমান থেকে নামিয়া আসিছে শশী ।
জোর কদমে কাছে গেলো তার টানিয়া নিলো বুকে ,
কাঁদিস কেন বাবা শতবার কহি চুম্বন খাইলো মুখে ।
কেহ নাই তার জানান দিলো থামেনা যে আর ক্রন্দন ,
বুকে করে আলেয়া ঘরে নিলো তারে গড়ালো সু'বন্ধন ।
শ্যাম্পু সাবানে স্নান করে দিল ভোজন করালো ভাত ,
পালঙ্কে নিয়ে শুয়ে দিলো তারে মা হয়ে থাকিল সাথ ।
কত আদর দিলো মাথা নেড়ে নেড়ে সোনামণি বলে ,
পাশে মোর থাকিস ছেলে অধিকারে, বড় তুই হলে ।
আদর দিলো সোহাগ দিলো শিক্ষায় করিল শিক্ষিত ,
বড় হলো ছেলে, করিল বিয়ে, বউ পথে হল দীক্ষিত ।
মরে গেলে মা, বঞ্চিত হবে ছেলে তার সম্পত্তি হতে ,
আগেভাগে তাই লিখে দিয়েছে ছেলের নামে দস্তখতে ।
বিয়ে করিলে বউ হলো সব মায়েরে আর চিনে না ,
বউয়ের তরে সারি সারি শাড়ি মায়ের তরে কিনে না ।
কইতর মুরগী সবই খায় তারা মায়ের অগোচরে লুকে ,
খাওনান্তে যেটুকু থাকে সেটুকুই যায় মায়ের পেটমুখে ।
তাতেও হলো না ক্ষান্ত মায়েরে শুয়ালো গোয়াল ঘরে ,
একদিন নিশীথে গরু চাপায় মা জননী গেলেন মরে ।
এই ছিল প্রতিদান উপকারীর উপকার গরু মুত্রদান ,
পৃথিবী ভরা আজিকে এমন অযুত অকৃতজ্ঞ সন্তান ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026