শকুন্তলার চিঠি
- বেঞ্জিন বেঞ্জয়েট

কাল গিয়েছিলাম শকুন্তলায়
গিয়েই দেখি বাতাস দোলায়
...............আধছিঁড়ে এক চিঠি ... ,
চিঠিটা ছিল আড়াই ভাঁজে
লাগছিলো তা বড়ই বাজে
...............দেখেই চমকে উঠি ।


লেখা'টা ছিল নিপুণ হাতে
শিশির বিন্দু লেগেছিল তাতে
.........হরফ গুলি ছিল আধমিশা ...,
কষ্ট হলেও পড়েছিলাম আমি
লেখাগুলি ছিল অনেক দামী
...... পড়েই আমার ঘোলাটে দিশা ।

শকুন্তলার নিজ হাতে লেখা
স্বপনে নাকি পেয়েছিল দেখা
.........গোটা বঙ্গ তাহার সঙ্গ চায় ...,
শকুন্তলা তাই বেজায় খুশী
খুশীতে আসমানে মারে ঘুষি
......হেলার পংক্তি বায়ে মিশে যায় ।

বঙ্গের ছিল ঘোর অভিযোগ
বঙ্গবাসী নাকি খোঁজে শুধু সুযোগ
............সুযোগ পেলেই করে উলঙ্গ ...,
ইজ্জতে দেয় প্রকাশ্যে হানা
ইজ্জত মারে বাঁধিয়া দু'ডানা
.........বারেবার তাই হয় স্বপ্ন ভঙ্গ ।

স্বপ্নই যদি না থাকে বুকে
বাঁচিয়া লাভ কি ধুঁকে ধুঁকে
............বাঁচি তবু শকুন্তলা গিয়ে ,
আমার বুকে শকুন স্থান পাক
মরা পচা সকল আয়েশে খাক
.........বেঁচে থাকি তবু ইজ্জত নিয়ে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026