চোখ দুটো লাল হয়
- বেঞ্জিন বেঞ্জয়েট

কম্পিউটারের স্ক্রিন'টা কার্যকরী হলেই দেখি শত খবর ,
কারো মন মাতানো প্রফুল্ল-নিউজ কারো বাসনার কবর ।
কারো চেতনা জাগানো আবার কারো যম-বেদনা মুণ্ডিত ,
কারো মনের আদি-অন্তের পুরোটা আবার কারো খণ্ডিত ।
কারো প্রেমানলের চিরকুট কারো প্রেমে ভাসা জোয়ারঢল ,
কারো জয়ের মনোমুগ্ধ রঙিন স্বপ্ন কারো পরাজয় বিহ্বল ।
কারো অনন্ত বাসের মনোবাসনা কারো ধরা ত্যাগের শোক ,
কারো মুখে শুধু গুরুগম্ভীর স্তবক কারো ওজনহীনা শ্লোক ।
কারো মুখে ধর্মের গীত দোহাই কারো মুখে নাস্তিকতাবাদ ,
কারো মুখে হারানো দিনের গীত কারো মুখে আদি প্রবাদ ।
কারো মুখে দল'কানার উগ্র-কন্ঠ কারো দেশ গড়ার ভাবনা ,
কারো মুখে জাতির চোখে ধূলা দিবার নীল নকশা প্রস্তাবনা ।
কারো ঘর হারা সংসার হারা সাদা কালো জীবনের অনুছাপ ,
কারো স্বজনের বুকে বুক মিশাবার আকুন্ঠ রঙিন অনুতাপ ।
কারো বুকে জ্বলে ক্ষেপণাস্ত্রের আগুণ স্বজন হারা আর্তনাদ ,
কারো বদনে বিক্ষিপ্ত আগ্নেয়াস্ত্রের হানা পোষে রয় মৃত্যুস্বাদ ।


আমি একলা শুধু হামেশা ভাবি ঐ গাঁয়ের মেঠো পথ নিয়ে ,
যেথায় এক সত্তর দশকের বুড়ি হেঁটে যেত সেই পথ দিয়ে ।
গো-গোবর কুড়িয়ে কুড়িয়ে ছুঁড়ে দিতো বৃক্ষের গোরা তলে ,
পিছনে ফেলে আসা জীবন-স্মৃতি ভুলে থাকিত হাসির ছলে ।
ভুলে থাকিত অতীত ক্ষুধা আর প্রাণ তৃপ্তির বিনোদন তেষ্টা ,
মুখে তার দেখেছি শ্যামল হাসি আর শ্যামল বাঁচানোর চেষ্টা ।
বিধুরিত মন ক্ষুব্ধতায়, কালের অবসানে স্বচ্ছ জনের বিদায় ,
চোখ দু'টো লাল হয় তৃতীয় বিশ্ব যুদ্ধের মেগা পরিকল্পনায় ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026