অবাক করলে ফেইসবুক
- বেঞ্জিন বেঞ্জয়েট
আজ আর কোন কবিতা নয়
কবিতার তরে খুঁটে খুঁটে শব্দ আনবো না ,
আজ কবিতার হবে পরাজয় ,
নিপুণে শব্দ জুড়ে কবিতার জাল বুনবো না ।
আজ কথা হবে ফেইসবুকের সাথে ,
রঙ্গভবে ফেইসবুক ধরেছে কালকে আঁকড়ে ,
যে গতিতে চলমান সে দিনেরাতে ,
মানুষগুলো দুর্বলে দুর্বলে পড়ে যায় পাকড়ে ।
ঘুম জাগা চোখে জ্বলে লালবাতি ,
লাগে যেন ভিন গ্রহ থেকে আসা গাঁজাখোর ,
অমলিনে লাগে যেন চোর'জাতি ,
আয়ু'টা থাকতে যেন নিবাসী সে আধাগোর ।
পায়ে পায়ে খায় বাড়ি ক্ষণে ক্ষণে ,
চোখে যেন ছাপ তার শত যুগ নিদ্রাহীনের ,
জ্ঞানী পাগলের প্রশান্তি মনে মনে ,
পৃথিবীর খবরে ভুলে যায় নাম স্ব-সাকিনের ।
ভাষাতে থাকে কিছু শালীনতা গুণগত ,
চেহারায় চোরাভাব আর গাঁজাখোরী চোখমুখ ,
কেউ কেউ নোংরামি'টা ছড়ায় অবিরত ,
বলি শেষে অবাকিত করিলে হে ফেইসবুক ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।