কবে যেন হেরি তার সৎকার
- বেঞ্জিন বেঞ্জয়েট

সোনার ক্যামেলিয়ে প্রাণ বিসর্জন দিয়ে
চাহিনু গোলাপের চাষ... ,
দিবো অনন্ত ভালোবাসা দিয়েছিনু আশা
আনিছি ডাকি সর্বনাশ ।


করেছিনু রোপণ দিয়েছিনু বিনিময়ে খুন
দিয়েছিনু ইজ্জত সম্মান ...,
দিয়েছিনু লক্ষ প্রাণ দেখেছিনু রক্ত-বান
পেয়েছিনু তবু অমৃত ঘ্রাণ ।

ছিল কোটি ভক্ত তারাও দিয়েছিল রক্ত
স্বার্থ তরে স্বার্থপর সাজি ... ,
আপন মুঠে রাখি সকলকে দিয়ে ফাঁকি
দেখাই সবেরে ভুলকি-বাজি ।

ক্যামেলিয়া আছে , আছে গোলাপ গাছে
অযত্নে তাহা পড়েছে নুয়ে ...,
দেইনা সার জল, আপনা তার রসাতল
রহি বাঁচি তাতে গা ধুয়ে ।

ভক্তের দেওয়া দানে রহিছি স্ব-আছানে
ক্যামেলিয়া রাখিছি শূন্য ...,
ভক্তের ছিল আশ, পাবে গোলাপ-সুবাস
হয়নি তা পাওয়াতে গণ্য ।

আমি আছি খেয়ে বেশ ভক্তরা দিয়ে শেষ
শুনিনা গোলাপের চিৎকার ,
কবে জানি প্রাঙ্গণে শুভ্র মোড়া কাফনে
হেরি তার নীরব সৎকার ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026