স্থিতি হয়ে রয়নি সুখ
- বেঞ্জিন বেঞ্জয়েট

একটা সময় ছিল আকাশের গায়ে সুখ উড়ে বেড়াতো ,
চলার ছন্দে মৃদু মন্দে নিজের অজান্তেই তাহা হারাতো ।
মাঝে মাঝে তার দৃশ্য অবতার ছায়া পড়িতো কপালে ,
ছুঁয়ে দেখা হয়নি স্থিতি হয়ে রয়নি চলন্ত জীবন কালে ।
হরষের ডানা ছিল পাঁচখানা সূর্যস্নানে হয়ে যেতুম ধৌত ,
নিবিড় ভাবে জাগরণী খা'বে বিধাতার সনে ছিল শ্রৌত ।
মরীচিকা বেশে থাকিত দুঃখ ভেসে ভিড়িতো না কাছে ,
দিনমান যেত জ্বলন্ত সুখ পেত অন্তরের শিরা যা আছে ।
উপরে উড়িতো সুখ ললাটে রাখিত মুখ উপস্নিগ্ধ মায়া ,
লাগিত সুখ-রথ খোঁজে মোর পথ দিয়ে যেত মোরে ছায়া ।
সুচিহীন দেয়ালে চলি বেখেয়ালে করিনা সময়ের কাজ ,
অস্থির উম্মাদনায় ধানায় পানায় চলে যায় সকাল সাঁঝ ।
বয়সের টানে দিগন্তের পানে সুখগুলো উড়ে চলে গিয়ে ,
মরীচিকার দুখ সাজায়ে পঞ্চমুখ ভাঁড়ে করে আসে নিয়ে ।
আজি যায় দিন বড়ই বিমলিন দুঃখের ঘনঘটা প্রতিলোমে ,
যত দেই ঝাড়া দেখি অধিক বাড়া, প্রয়াসে নাহি তা কমে ।
আজি সুখ মরীচিকা, রুদ্ধ হয় নাসিকা রুদ্ধ হয় বাকযন্ত্র ,
আসেনা তাহা ফিরে আমার জীর্ণ নীড়ে যতই পড়ি মন্ত্র ।
সচল সময়ের তাল দেইনি সামাল অকালে মরি যে ধুঁকে ,
অরণ্যে করি রোদন খুঁজে ফিরি মোহন পড়ে যে ছাই মুখে ।
যুগের প্রবাদ করিনি আবাদ 'সময় গেলে হয় কি সাধন' ?
সময়ে সকল খুঁয়ে পড়েছি আজি নুয়ে সাজি তাই মদন ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026