জমায়েছি পচা শামুক
- বেঞ্জিন বেঞ্জয়েট
একদিন আকাশ বলেছিল...তারে বিশ্লেষণ করতে ,
আমার সময় হয়নি এতো কিছু গায়ে গছে ধরতে ।
অনেক করে অনুনয় করেছিল সে তার মতো হতে ,
আমার সময় হয়নি, আমি চলেছি আমার মতে ।
আমার নজর ছিল আকাশে উড়ন্ত শকুনের টানে ,
দেখেছি শকুনের নজর... ভূপৃষ্ঠে মৃত গরুর পানে ।
আমি মুগ্ধ ছিলাম তার নয়নের জ্যোতি দেখে দেখে ,
আমি মুগ্ধ ছিলাম তার রূপ গুণ গতরে মেখে মেখে ।
একদিন সাগর বলেছিল মোরে তাকে নিয়ে ভাবতে ,
আমি দেখেছি তার বুকে থাকা সহস্র প্রাণী কাঁপতে ।
দেখেছি হাঙ্গর আর কুমীরের দুঃসাহসিক বিচরণ ,
দেখেছি কেমনে তারা ছোট প্রাণীকে করেছে ভক্ষণ ।
আমি উল্লাসে মেতেছিলাম নিরীহ প্রাণীর পরাজয়ে ,
আমি উল্লাসে মেতেছিলাম বলবানের দুর্জয় জয়ে ।
আমি কখনই ভাবিনি আকাশের বিশালতা নিয়ে ,
আমি কাউকে মাপিনি আকাশের উচ্চতা দিয়ে ।
আমি কখনই ভাবিনি সাগরের গভীরতা নিয়ে ,
কখনই তুলনা করিনি তার বুকের প্রশস্ততাকে দিয়ে ।
বাদুড়ের রস খাওয়া দেখে হিংসায় পড়েছিলাম ফেটে ,
নিজে রস খাবো বলে তালগাছ লাগালাম বাঁশ কেটে ।
গাছে উঠে দেখি নীচে পৃথিবীর মানুষগুলি ক্ষুদ্র লাগে ,
সকলের প্রতি যেন আমার বুক ভরা মায়া জাগে ।
ভাবি বসে বসে আকাশ বুঝি ইহাই চেয়েছিল শেখাতে,
পারিনি শিখিতে উহা অন্তরের অন্ধকার দেখাতে ।
তিলে তিলে বুকটাকে খুব ছোট করেছি স্বার্থপরতায় ,
সাগরের বুক দেখে অলক্ষ্যেই মরেছি ভীষণ জড়তায় ।
দেখিতে পাইনি অগাধ বুকে জমা মুক্তো মাণিক ,
তিলে তিলে জমায়েছি পচা শামুক আর দুর্গন্ধ খানিক ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।