খুঁজে ফেরা
- বেঞ্জিন বেঞ্জয়েট

সেই কবে থেকে ভাসিতেছি প্রশান্ত নামে অশান্ত দরিয়ায় ,
কত শত ঊর্মি ঘাত দিয়ে চলে বুকে আসিয়া শুধু উছলায় ।
শত ঘাত সহি শত ব্যাথা বহি কূল নাহি মিলে এই চরণে ,
বাড়ে শুধু জ্বালা মম বন্দীশালা আঁখি নাহি পড়ে তোরণে ।
সফেন আসিয়া কুঁড়ে কুঁড়ে খায় নির্জনতায় দানবীয় রূপে ,
দৈন্যতা ঘিরে আশার নীড়ে অসুর আসিয়া বলে যায় চুপে ।
ঈশানের সমীর দূরে রাখে তীর বজ্র নিনাদে কাঁপে বসুন্ধরা ,
অভুক্ত হেসে হেসে সম্মুখে উড়ে এসে করে যায় মশকরা ।
বেলা ছিল পূবে এখন তা যায় ডুবে ঘনিয়া আসে অন্ধকার,
ভুখার বেশে প্রতি নিমেষে লাল আঁখি তলে হেরি হাহাকার ।
ভাসে শত শাখা স্বচক্ষে দেখা মিলে না তথায় আশ্রয় ঠাই ,
ধরিবার আশে গেলে তার কাছে প্রতিকূল বশে তা হারাই ।
শুধু গর্জে যায় গগণ এলোপাথাড়ি পবন হৃদে ছোঁয় নিরাশ ,
এতকাল ভেসেও এতকাল পরে এসেও দেখে যাই বিনাশ ।
চাই মাস্তুল ভাঙিয়া মোর ভুল যে আমায় কূলে নিয়ে যাবে ,
মস্তক পরে আকাশ বহে নির্মল বাতাস, চরণে মাটি পাবে ।
সবুজ শ্যামলে ভরিবে হৃদ নির্মলে মুখে ধ্বনিবে সুর গীত ,
আত্মার বন্ধনে মিলনের ক্বণে কেটে যাবে সব দৈন্যের ভীত ।
আশায় কেটে যায় যুগ বিবর্ণে থাকে মুখ স্বার্থপরের ধরায় ,
আমার কষ্ট বেদন অরণ্য রোদন খুঁজে ফিরে তারায় তারায় ।
গ্রহ গ্রহান্তর ছাড়ি খুঁজে ফিরি দক্ষ দাঁড়ী, মিলে না সন্ধান ,
মস্তক তুলি বক্ষ ফুলি আকাশে ছড়াতে পারিনা যে আযান ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026