বৃষ্টির ছড়া
- বেঞ্জিন বেঞ্জয়েট

মেঘ করেছে মেঘ করেছে গোটা আকাশ জুড়ে ,
আয় বৃষ্টি ঝেঁপে আয়, অঙ্গ আমার যাক পুড়ে ।
অঙ্গে আমার যৌবন জ্বালা, বাসনা যে টলমল ,
সব মিটে যাক শখ মিটে যাক আয় বৃষ্টির ঢল ।
সতের সালের পুরা যৌবন অঙ্গে ধরে রাখা দায় ,
বৃষ্টির ছোঁয়া পেলেই বুঝি এ মন সুখ খুঁজে পায় ।
কতকাল আমার মিটেনা আশা মিটেনা ও জ্বালা ,
যৌবন ভরা ত্বক মোর বিবর্ণ করেছে কিরণ বালা ।
গোধূলি নামিলে যৌবন বাড়ে ঝুম বৃষ্টির আশে ,
কত আশা পাতি করি মাতামাতি বৃষ্টি নাহি আসে ।
আয় নারে বৃষ্টি, করে দে সৃষ্টি নব যৌবনের গীত ,
শতকাল পরে, শত আশা ধরে জুড়াক নয়নপীত ।
আমার সখী বৃষ্টি তুমি, তোমারে এ বুকে ধরে ,
মিটুক আমার মনোবাসনা তোমারে আদর করে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026