বক্ষে ওঠে কাঁপন
- বেঞ্জিন বেঞ্জয়েট
অবশেষে আসলাম মনের বেদনা মুখে নিয়ে ,
সকলি প্রকাশিত হবে কলমের আঁচড় দিয়ে ।
সবচেয়ে বড় অপরাধ হয়েছে ... বড় হওয়া ...,,
যত বড় হই জীবনের স্বপ্নটা হয় আকাশ ছোঁয়া ।
স্বপ্ন পূরণের ব্যর্থতা জীবনকে কুঁড়ে কুঁড়ে খায় ,
ক্ষণজন্মা রাফ আচরণে আপন...পর হয়ে যায় ।
মূল্যহীন হয়ে যায় যুগের ভালবাসা প্রীতবন্ধন ,
হাজারো তেলেসমাতি তবু আর হয় না খণ্ডন ।
সবার কপালে প্রেম জোটে না, মেনে নিতে হয় ,
কেউ আসে প্রেম দিতে...কেউ নিতে সব সময় ।
আমি জন্মেছি শুধু দিতেই , নেওয়ার ভাগ্যে নয় ,
নেবার চেষ্টা করতে গেলে দূরের মানুষ হতে হয় ।
তাই তো আজ পর হয়েছি , পর হয়েছে আপন ,
স্বার্থপরের তামাশা দেখে বক্ষে ওঠে কাঁপন ।
কেন আজ বড় হলেম সোনা ফেলে পিতলস্তরে ,
হরষের দিনগুলি ফেরারীতে কাঁদে অশ্রু ঝরে ।
ছোট ছিলাম বেশ ছিলাম আপন ছিল রক্তবশে ,
বড় হওয়ার বড়জ্বালা যায় না আর শিরীষে ঘষে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।