দিন গেলে বাড়ে মায়া
- বেঞ্জিন বেঞ্জয়েট
জীবনের আলো নিভে কোন এক অচিনপুর ,
সুখের বংশী টেনে নিয়ে যায় বেদন-নীল সুর ।
জীবনের অনেক কথাই বলাহীনা থেকে যায় ,
খোঁড়া রোদগুলি দিগন্তে উঁকি দিয়ে ফিরে চায় ।
সুঠাম আঁধার বলবান হয়ে পশ্চাতে চেপে ধরে ,
জীবন সম্মুখের পথ খুব পোক্তেই আঁধার করে ।
যায়যায় দিন বায় বায় ভেসে ঠিকানাহীনভাবে ,
পরিশেষে জানি সম্মুখপানে সমুদ্র আসি যাবে ।
ঈশানে জমি মেঘ বাড়ায় টাইফুনের গতিবেগ ,
হতাশা-ধূলির সন মিশে যায় ধরা-বাস আবেগ ।
মিশে যায় অভ্র মেঘে বাঁচিবার শ্যামল আশা ,
সর্বহীনা গ্রাস করে জীবনের লালাভ ভালবাসা ।
ফুরে যায় দিন হয়ে যাই হীন নিয়ে ওই আবীর ,
নিরাশ্রয়ে ভেসে ভেসে বেড়ায় দীর্ঘশ্বাস নাভির ।
কর্নিয়ার পীতে ভাসে আলো ঈশান-পশ্চাতের ,
জেগে ওঠে প্রাণ স্বপ্ন হেরি কোন এক প্রভাতের ।
বাঁচার আশা ঘাত মেরে চলে কশেরুকার দেহে ,
কেন জানি মনটা কোন মায়ায় বন্দী ধরার গৃহে ।
কোন একদিন মুসাফিরের তরে ঝরেছিল আঁখি ,
দীর্ঘদিন মোদের বাটীকার কাচারি ঘরে থাকি ।
দুনিয়াটা বুঝি এমনই মায়া বাড়ে দীর্ঘদিন বাসে ,
কেহ দেখি না নিভৃতে দয়াল অট্টহাসি হাসে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।