কষ্টের একদিন
- বেঞ্জিন বেঞ্জয়েট

ডিকশনারিতে আমার কষ্ট প্রকাশ করিবার শব্দ নাই ,
আমার দুঃখ রাখিবার জায়গা পৃথিবীর কোথাও নাই ।
পুরো পৃথিবীতে হবে না জায়গা, দুঃখ'টা বড় বেজায় ,
আমার দুঃখের কথা শুনে সৌরজগৎ থমকে দাঁড়ায় ।
পৃথিবীজোড়া আদর দিয়ে কষ্ট পেয়েছি তারই সমান ,
পনের গ্রহ সমান প্রেম দিয়ে যাহা পেয়েছি প্রতিদান ...
সাত আসমান কেঁদে যায় শুধু আমার সে দুঃখ দেখে ,
সব ঢেকে রাখি সব ভুলে থাকি নয়নে কাজল মেখে ।
আজ বুকে কেন জানি উল্কা বহে , বহে ঐ নীহারিকা ,
থেমে থেমে জ্বলে-নিভে হৃদ-গহীনে নরক অগ্নি-শিখা ।
দুঃখগুলিকে ঢেকে রাখি আমি পাহাড়ের চাপা দিয়ে ,
পাহাড় ফাটি অশ্রুগুলি বেরিয়ে আসে ঝর্ণা রূপ নিয়ে ।
পৃথিবীর যত ঝর্ণা সবই আমার দুঃখমাখা নয়নধারা ,
স্বার্থে মাখা পৃথিবী তাই কেহ দেয়নি সমবেদনা সাড়া ।
দুনিয়ার মোহ'টা সবাইকে এমন ভাবে করেছে তাড়া ,
দ্বিধা করে না কেহ কারো বুকে দিতে পায়ের পাড়া ।
আপন দম্ভ আপন খ্যাতি আপন সম্পদ দেখাবে বলে ,
আপনার শোণিতে বাঁধা শোণিত যায় সব পায়ে দলে ।
তবু কেন জানি নিজেকে খুব সুখী ভাবে অনুভূতিহীনা ,
আপন দম্ভে ফেটে পড়ে মানুষেরে দেখায় বুকের সিনা ।
আমি অধম কেন জানি বলি ওরা মানুষ নয় ,
বিধির মতে ওরা রাখেনি যে মানুষের পরিচয় ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026