জ্বালার বিচ্ছুরণ
- বেঞ্জিন বেঞ্জয়েট
যত জ্বালা আজ ভেসে ভেসে ওঠে রক্ত রাগে ,
অঙ্গের যত বৃতি দল সব মিশেনা আর পরাগে ।
নিশিজাগা ভিখেরি মম খুলি দ্বার বিহান বেলায় ,
বন্ধন ভেঙে ছিন্ন হয়ে মেতে উঠি জীবন খেলায় ।
..................... জীবনের দায়ে সবাই ছিন্নেভিন্নে বসত চায় ,
..................... জীবনের সনে বেঁধে আছে স্বার্থপর এ ধরাধাম ,
..................... রক্তে মিশে থাকা আপন তাতে কি এসে যায় ?
..................... আপনি বাঁচিলে আগে, পরে জপি বাপের নাম ।
যবনিকা তোমারে বুঝেছি বহুকাল পরে ,
তোমারে বুঝিবার তরে হৃদয়ে রক্ত ঝরে ।
প্রীতি নামে সব মিছে মায়া দৈহিক বর্ধনে ,
মিটিলে খায়েশ ছিন্নের সূত টানি গোপনে ।
........................ মিটিলে জীবনের চাহিদা ফের খায়েশ ভাসে ,
........................ চলিছে নিত্য সরবে উভয়ের আসা যাওয়া ,
........................ দিন শেষে গোধূলিতে পাখি ঘরে ফিরে আসে ,
........................ রাত্রি গেলে ফের জীবনের তাগিদে 'হাওয়া' ।
চলিছে জীবন চলিছে নিত্য দুনিয়ার রঙ্গে রঙ্গে,
ক্ষণকাল তবু সময় হলোনা মিশি বিধির সঙ্গে ।
যে বিধি সৃজিল যে বিধি চাহিল ভালো কিছু দিতে ,
হতভাগা মম পারিলাম না আসল জিনিসটা নিতে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।